ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৪
ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু
ফাইল ফটো

বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে মো. খলিল হাওলাদার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাবার নাম মৃত আ. আজিজ হাওলাদার।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরতে যান খলিল। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

পাথরঘাটা থানা ওসি আল মামুন জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!