ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অষ্টগ্রামে হাওরে বজ্রপাতে কিশোর নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৪
অষ্টগ্রামে হাওরে বজ্রপাতে কিশোর নিহত
ফাইল ফটো

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাহাদুরপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন। বুধবার সকালে তার শ্যালক জাহাঙ্গীরকে নিয়ে নৌকা দিয়ে জাল তুলতে যান হাওরে। হারিছ পানিতে নেমে জাল তোলার সময় জাহাঙ্গীর ওপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন।

Advertisement

পরে স্বজনরা ও অন্য নৌকার জেলেরা মিলে অনেক খোঁজাখুজি করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকর আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!