[ দেশজুড়ে ]
হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণে গেল ২ জেলের
ফাইল ফটো
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উত্তর কলাবাগান এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।
জয়কা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তর কলাবাগান এলাকায় মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন।
করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!