ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা নিহত, ছেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ২০ আগস্ট ২০২৪
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা নিহত, ছেলে নিখোঁজ
ফাইল ফটো

ভোলায় মেঘনা নদীতে মাছ ধরদে গিয়ে বজ্রপাতে মো. সালাউ‌দ্দিন মা‌ঝি (৩৫) নামে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় তার ছেলে মো. শা‌হিন (১১) নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউ‌দ্দিন ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ারহাট বে‌ড়িবাঁধ এলাকার মো. আব্দুর র‌শিদ মা‌ঝির ছেলে।

Advertisement

জানা যায়, সোমবার বিকেলে সালাউ‌দ্দিন মা‌ঝির নেতৃত্বে তার ছেলে শা‌হিন ও স্থানীয় লিটন মা‌ঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলতেই হঠাৎ বজ্রপাত হলে সালাউ‌দ্দিন মা‌ঝির মৃত্যু হয়। এছাড়া তার ছেলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হয় এবং লিটন মা‌ঝি আহত হন। পরে স্থানীয় জেলেরা সালাউ‌দ্দি‌ন মা‌ঝির মরদেহ ও আহত লিটন মা‌ঝিকে তীরে নিয়ে আসেন। তবে শা‌হিন এখনও নিখোঁজ আছে।

ভোলা মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করা হলেও এক কিশোর নিখোঁজ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!