ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় গাড়িচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ৫ সেপ্টেম্বর ২০২৪
চকরিয়ায় গাড়িচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে গাড়িচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার সকালে চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স ৫৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান- ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই লোকটি মারা যায়। খবরটি পুলিশ বরাবর পৌঁছালে পরে এসে লাশ উদ্ধার করে। তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কৌশিক আহমেদ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে কক্সবাজারস্থ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!