ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাখেওড় সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ২ যুবক আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৪
সোনাখেওড় সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ২ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের কানাইঘাট উপজেলার সোনাখেওড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে দুই যুবকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার বিকেল আড়াইটার দিকে সীমান্তের ১৩৩৩ মেইন পিলার হতে সীমান্তের ১৫০ গজ ভেতর থেকে তাদের আটক করা হয়।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লে. কর্নেল আসাদুন্নবী ডেইলি বাংলাদেশকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ। আটককালে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার ২শ’ রুপি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!