[ দেশজুড়ে ]
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী জেলা সংসদের আয়োজনে মানববন্ধন -ছবি: সংগৃহীত
রাজশাহী জেলা সংসদের আয়োজনে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন এবং সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর উদ্যোগে এ মানববন্ধন এবং সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ। সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনজিত কুমার সাহা, খেলাঘর আসরের সদস্য সচিব তালেব মোল্লা, রাজশাহী জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ কাজল, পাঠচক্র বিভাগের সেলিনা বানু।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!