[ দেশজুড়ে ]
নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের
ছবি: প্রতীকি
সাতক্ষীরায় আখক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুর রহমান ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে আখক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন আব্দুর রহমান। শনিবার সন্ধ্যায় ফাঁদে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত ওই ফাঁদে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আখক্ষেতে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!