শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার উত্তর ইউপির আজমপুর কৌরাতলী গ্রামের বকুল মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাতে আজমপুর স্টেশন রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন সোহেল মিয়ার মা মাজেদা বেগম। এ সময় একটি অটো রিকশা বেপরোয়াভাবে আসা একটি মোটরসাইলেকে বাঁচাতে গিয়ে অন্য সড়কে ঢুকতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মায়ের রক্তাক্ত অবস্থা দেখে সহ্য করতে না পেরে পথের মধ্যেই তিনি স্ট্রোক করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
উত্তর ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. কুদ্দুস খান তার মৃত্যু হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অটোর সঙ্গে ধাক্কা খেয়ে তার মা গুরুতর আহত হয়। মায়ের রক্ত দেখে সহ্য করতে না পেরে তিনি স্ট্রোক করে মারা যায়।
প্রতিবেশী আব্দুল আওয়াল বলেন, রাতে ওই নারীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি। এ সময় একটি অটোরিকশা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত মায়ের অবস্থা দেখে ছেলে স্ট্রোক করে মারা যান।