নিহত মোহাম্মদ জহিরুল ইসলাম (২৫) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (পশ্চিমপাড়া) এলাকার আমির খানের ছেলে ও নাসির ভূঁইয়া (৫১) নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের আব্দুর রউফ ভূইয়ার ছেলে।
সরাইল থানার ওসি মো. সোহাগ রানা জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) সুমন মিয়ার রিকশার গ্যারেজে জহিরুল রিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। এ সময় গ্যারেজের মাটিতে পরে থাকা বিদ্যুতের তার অসাবধানতাবশত জহিরুলের বাম পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নাসিরনগর থানার ওসি নূরে আলম জানান, উপজেলার কুলিকুন্ডা গ্রামের নাসির ভূঁইয়ার বসত ঘরের বৈদ্যুতিক পাখার সুইচে সমস্যা ছিলো। সকালে নাসির ভূঁইয়া বৈদ্যুতিক পাখার সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।