শনিবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলায় পাঘাচং এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাস জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার পাঘাচং পৌঁছালে একটি অবৈধ গেইট দিয়ে সিএনজিচালিত অটোরিকশা যাওয়ার সময় ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাচালক দ্রুত অটোরিকশা থেকে মেনে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
.png)