ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ২৮ আগস্ট ২০২৪
ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপ‌জেলার পাবনা-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় মো. স্বপন আলী (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক আহত হন।

মঙ্গলবার দিবাগত রাতে উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. নুরুল ইসলাম বাবু।

নিহত স্বপন (৩০) শাহজাদপুর উপজেলার বাগ ধুনাইল গ্রামের দারেশ ফকিরের ছেলে।

Advertisement

ঘটনা সূত্রে জানা যায়, দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়ায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে পাবনাগামী একটি ট্রাক চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী স্বপন ও চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই স্বপন মারা যান। অটোরিকশাটির চালককে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উল্লাপাড়া মডেল থানার এসআই রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!