ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ০৯:২১, ৩১ আগস্ট ২০২৪
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসু মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত বাসু মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে। বাবার নাম মৃত চান মিয়া।

Advertisement

হাসপাতালে নিহত বাসু মিয়ার ভাতিজা মো. শাকিল জানান, ৩ ছেলের জনক বাসু মিয়া। তার ছেলেরা এবং স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন তিনি। পেশায় অটোরিকশাচালক।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!