রোববার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর (স্কুলপাড়া) এলাকার এ ঘটনা ঘটে।
জানা যায়, এনায়েত উল্লাহ প্রবাসী ছিলেন। বিদেশে ভালো কিছু করতে না পেরে কিছুদিন আগে দেশে ফিরে আসেন। দেশে এসে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহে জড়িয়ে পড়েন। এনায়েত মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই সংসারে অশান্তি লেগে থাকত। কিছুদিন ধরে অটোরিকশা কিনবেন বলে তিনি তার বাবা জয়নাল আবেদীনকে চাপ দিতে থাকেন।
.png)
রোববার রাত ৮টার দিকে এ নিয়ে তাদের মধ্যে আবার বাগ্-বিতণ্ডা হয়। পরে পরিবারের সদস্যরা মিলে এনায়েতকে মারধর করে। মারধরের একপর্যায়ে জয়নাল আবেদীন লোহার রড দিয়ে এনায়েতকে মাথায় আঘাত করেন। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে রাত ২টার দিকে নরসিংদীতে এনায়েত মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।