ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডেঙ্গুতে খুলনা মেডিকেলে একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১ সেপ্টেম্বর ২০২৪
ডেঙ্গুতে খুলনা মেডিকেলে একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

১৫ দিনের ব্যবধানে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শুক্রবার পিরোজপুরের মঠবাড়িয়া থেকে সোমা (২২) নামে একজন ডেঙ্গু রোগী ভর্তি হন। শনিবার ভোরে তিনি মারা গেছেন। এর আগে গত ১৪ আগস্ট একজন রোগীর মৃত্যু হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এই হাসপাতালে ৯০ জন রোগী এসেছেন। এরমধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৫ জন, চিকিৎসা শেষে চলে গেছেন ৭৩ জন।

উল্লেখ্য, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আগস্ট মাসে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৫২১ জন; যা আগের ৭ মাসের চেয়েও বেশি। এছাড়া শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!