রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় আটোয়ারী-বোদা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন শাকিল। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত পান।
.png)
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ওসি আবু মুসা সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।