[ দেশজুড়ে ]
রাজশাহী মেডিকেল কলেজের নার্সিং বিভাগ
দ্রুত পরীক্ষা নেয়ার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী মেডিকেল কলেজের নার্সিং বিভাগের ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থীরা তাদের চতুর্থ বর্ষের পরীক্ষা দ্রুত সময়ে নেয়ার দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি (৬০ থেকে ৭০) পালন করেছেন।
রোববার দুপুর ১২টার দিকে আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা সেপ্টেম্বর-২০২৪ এর মধ্যেই তাদের চতুর্থ বর্ষের সব পরীক্ষা শেষ করে চলতি মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির রাজশাহী মেডিকেল কলেজের নার্সিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং দ্রুত সময়ে এর সমাধান হবে বলে আশ্বস্ত করেন। তবে নার্সিং শিক্ষার্থীরা আজকের মধ্য তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়ে কর্মসূচি চলমান রেখেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!