ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০০:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাদশা (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বাদশাসহ তিনজন এক মোটরসাইকেলে করে দর্শনা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন আলা নামে এক পথচারী। এ সময় ওই ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক আল ইমরান জুয়েল বাদশাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পথচারী আলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আরাফাত ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বাদশা নামে একজন মারা গেছেন। তার লাশ মর্গে রাখা আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!