[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
ফাইল ফটো
হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলামকে (২০) কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামরুল চুনারুঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজান মিয়ার ছেলে। তিনি ছাত্র আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় ছিলেন।
.png)
জানা গেছে, সম্প্রতি চুনারুঘাট কামরুল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসকে ঘিরে তার সঙ্গে কথা কাটাকাটি হয় দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ কয়েকজনের। এর জের ধরে কামরুলকে বেধড়ক পেটানোর পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!