ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুলছিলেন জাল, এক ছোবলেই প্রাণ গেল আলমের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪
তুলছিলেন জাল, এক ছোবলেই প্রাণ গেল আলমের
ফাইল ফটো

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জলাশয় থেকে মাছ ধরার কারেন্ট জাল তুলতে গিয়ে সাপের কামড়ে নূরে আলম মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাসির উদ্দিন। 

এর আগে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নূরে আলম মোল্লা কান্দি গ্রামের জান শরিফ মোল্লার ছেলে।

Advertisement

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে জলাশয়ে কারেন্ট জাল ফেলে আসেন নূরে আলম। সন্ধ্যার দিকে ওই জালটি তোলার সময় তাকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে নূরে আলম জালসহ সাপটি বাড়িতে নিয়ে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বাড়ির পাশে ওঝা ডেকে ঝাড়ফুঁক দেওয়ার পর তার অবস্থা আরো অবনতি হয়। পরে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাসির উদ্দিন বলেন, রোগীর শরীরে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। কালক্ষেপণ না করে যদি দ্রুত হাসপাতালে নিয়ে আসা হতো তাহলে চিকিৎসা দেওয়া সম্ভব ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!