বুধবার সকাল ১১টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে মাদারীপুর নার্সিং সংস্কার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার করে ওই পদগুলোতে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি জানানো হয়।
.png)
কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর হাফিজুর রহমান মনির। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পারেসা খাতুন, সুপারভাইজার সামসুল হক, ইনস্ট্রাক্টর দেবিত্রী মৃধা, সুপারভাইজার নমিতা বালা, সুপারভাইজার শর্মা রানী হালদারসহ অন্যান্য নার্সরা।