বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় অভিযান পরিচালনা করে এ জালগুলো উদ্ধার করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
.png)
এ সময় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, নাটোর এলাকার ওয়ারেন্ট অফিসার মো: আসাদুজ্জামানসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, উপজেলার খাজুরা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১৯৪০ মিটার ৯৭টি চায়না দোয়ারী জাল উদ্ধার করা হয়। বৃষ্টির কারণে উদ্ধারকৃত জাল বিনষ্ট করার জন্য উপজেলায় পরিষদ চত্বরে মজুদ রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।