[ দেশজুড়ে ]
নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে নাটোরে নার্সদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সরা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল শেষে তারা কর্মস্থলে ফিরে যান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. রায়হান আলম, সুপারভাইজার নাজমা খাতুন, নার্স কামরুন নাহার, নার্স আকলিমা আক্তার প্রমুখ।
.png)
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকায় বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে নার্সদের একটি প্রতিনিধি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক মাকসুরা নূর তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন। নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল বলে বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যের প্রতিবাদে নার্স ও মিডওয়াইফারি নেতারা সারা বাংলাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!