[ দেশজুড়ে ]
জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা গোলাম কিবরিয়া
জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা গোলাম কিবরিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি। এ সময় তিনি পূজার আয়োজন ঘুরে দেখার পাশাপাশি খোকন বর্মনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপে যান গোলাম কিবরিয়া। পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজ নেন এবং খোকন বর্মনের সঙ্গে কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, শেরপুর শহর জামায়াতের অফিস সম্পাদক আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের কোষাধ্যক্ষ নুর হোসাইন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, রুবায়েত হাসান তামিম ও ওয়ার্ড সভাপতি রফিজ উদ্দিনসহ স্থানীয় নেতারা।
পরিদর্শনকালে পূজার আয়োজনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!