[ দেশজুড়ে ]
শেরপুর সীমান্তে ১ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত সন্দেহে তিন ব্যক্তি পালিয়ে যান।
রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার কুমারঘাতি সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান চালায়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!