ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমকামীদের নিয়ে গঠিত শিক্ষা কমিশন বাতিল করতে হবে: মামুনুল

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সমকামীদের নিয়ে গঠিত শিক্ষা কমিশন বাতিল করতে হবে: মামুনুল
শেরপুর শহরের দারোগ আলী পৌর পার্ক মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মামুনুল হক। ছবি: ডেইলি বাংলাদেশ

সমকামীদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের দারোগ আলী পৌর পার্ক মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ওই শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে। তা না হলে ওই শিক্ষা কমিশনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আহলে হাদিসের প্রতিনিধি শিক্ষা কমিশনে রাখতে হবে। সর্বজনগৃহীত শিক্ষা কমিশন গঠন করতে হবে।

Advertisement

মামুনুল হক আরো বলেন, বাংলাদেশে ইসলামবিরোধী আইনের কোনো ধারা মেনে নেয়া হবে না। আমরা ইসলামবিরোধী সব কার্যক্রমের মোকাবিলা করছি। এসময় তিনি ইসলাম রক্ষায় ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে খেলাফতের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ ও মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!