ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিক্ষার্থীকে তুলে নিয়ে হাতুড়ি পেটা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার্থীকে তুলে নিয়ে হাতুড়ি পেটা
চিকিৎসাধীন শিক্ষার্থী রাতুল। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী রাতুলকে তুলে নিয়ে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।

রাতুল উপজেলার চরমিরকামারি গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ত্রিমোহনী এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় করে কয়েকজন অপরিচিত ব্যক্তি আসেন। কেউ কিছু বুঝে উঠার আগেই তারা রাতুলকে জোর করে তুলে নিয়ে যান। পরে তাকে পরিত্যক্ত রাইস মিলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন। রাতুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, রাতুলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!