ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৪ অক্টোবর ২০২৪
২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত সাইদুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাইদুল ইসলাম নামে ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার হানিফ পাঠানের ছেলে। 

দুপুরে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুল ইসলাম অস্ত্র আইনে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!