ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ভুয়া গোয়েন্দা সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ৭ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে ভুয়া গোয়েন্দা সদস্য আটক
গ্রেফতারকৃত মোহাম্মদ আলমগীর আলম

চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ছাত্রদের সঙ্গে তর্ক করতে গিয়ে মোহাম্মদ আলমগীর আলম নামে একজন আটক হয়েছেন। 

রোববার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করে পুলিশে দেন ছাত্ররা।

জানা গেছে, বহদ্দারহাট পুলিশ বক্স এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে ছাত্রদের সঙ্গে তর্কে জড়ান আলমগীর। এ সময় তিনি নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দেন। এতে ছাত্রদের সন্দেহ হলে তারা আলমগীরকে আটক করে চান্দগাঁও থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন। এ সময় আলমগীরের কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, একটি ইলেকট্রিক ডিভাইস ও এইচ আর কর্পোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া যায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, আলমগীর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাবচর এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি নিজেকে কখনো গোয়েন্দা সংস্থার সদস্য, কখনো পুলিশ সদস্য পরিচয় দেন।  

চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, গোয়েন্দা সংস্থার নাম ভাঙানোর অপরাধে আলমগীর আলমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!