র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব অফিসার আবুল কালাম বলেন, সোমবার ভোরে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হওয়ার খবরে র্যাব, বিজিবি ও এপিবিএন-এর একটি যৌথ দল অভিযান চালায়। টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। তার শরীর তল্লাশি করে ১টি বন্দুক ও ২টি গুলি উদ্ধার করা হয়েছে।
.png)
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।