ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১০ অক্টোবর ২০২৪
সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমার থেকে গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪ ট্রলার অপহরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন ট্রলারে এ ঘটনা ঘটে। পরে বৃহম্পতিবার (১০ অক্টোবর) দুপুরে অপহরণকৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিকরা। তাদের টেকনাফ পৌঁছাতে ৪ ঘণ্টার বেশি সময় লাগবে।

নিহত মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে। আহত ৩ জেলেও ওই ট্রলারের। তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

ট্রলার মালিকরা জানান, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!