ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১১ অক্টোবর ২০২৪
ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে আমন ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির ঘর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেষে বুড়ির ঘর এলাকায় আমন ধানের ক্ষেতের পানিতে মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Advertisement

প্রত্যক্ষদর্শী সাগর মিয়া বলেন, সকালে ঘুম থেকে জেগে মানুষের হৈচৈ শুনে ঘটনাস্থলে যাই। ধানের জমিতে প্রায় হাঁটু পানি। সেই পানির ওপর মরদেহ ভাসছিল। মরদেহটি এলাকার কারো পরিচিত নয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!