ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শামুক তুলতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ১১ অক্টোবর ২০২৪
শামুক তুলতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা হালতিবিলে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মোমিন হোসেন এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার মো. সাদেক আলী ছেলে রায়হান আলী। আহত সেন্টু উপজেলার খোলাবাড়িয়া এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার  হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এ সময় ভোরে হঠ্যৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেন নামে একজনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরো একজন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেকজনের মৃত্যু হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে বজ্রপাতে হালতিবিলে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। একজনের বাড়ি নলডাঙ্গায় এবং অপরজন আত্রাই উপজেলায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!