বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গড়েরপাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), মৃত হাউস আলীর ছেলে আওলাদ (৬০) ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)।
.png)
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে গড়ের পাড়া এলাকার মাঠে ধানের জমিতে কাজ করছিলেন ৭-৮ জন কৃষক। হঠাৎ আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেন তারা। পরে বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফারাকপুর গ্রামে নিজ বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রপাতে আহত হন জহুরা খাতুন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।
দৌলতপুর উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম নান্নু বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা বিকেলে মাঠে কাজ করছিলেন। এ সময় দমকা হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ঘটে। এতে তিনজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।