ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪৮, ১ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোর নিহত
ছবি: প্রতীকি

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে সাজিদ আলী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের দরগাপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সাজিদ ওই গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

মিরপুর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়কের কাজের শ্রমিক সাজিদ আলী মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। পরবর্তীতে মাঠে কাজ করা কয়েকজন দিনমজুর উদ্ধার করে স্থানীয় মিরপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!