[ দেশজুড়ে ]
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল একজনের
ফাইল ছবি
রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুর রাজ্জাক শেখ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক শেখ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত নবাব আলী শেখের ছেলে।
নিহতের ভাই কুদ্দুস মেম্বার বলেন, দুপুরে রাজ্জাকসহ দুজন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয়।
.png)
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!