[ দেশজুড়ে ]
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: প্রতীকি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়াটুক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন মিয়া উপজেলার লালুয়াটুক গ্রামের মো.সাজু মিয়ার ছেলে।
.png)
নাসিরনগরের ইউএনও মো. ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় শাহিন মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!