ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ৭ অক্টোবর ২০২৪
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাসিরকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার নাসির ঢাকা মহানগরীর রামপুরা থানার চাঞ্চল্যকর কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে ঢাকা মহানগরীর পল্টন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।

Advertisement

গ্রেফতারকৃত মো. নাসির বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার আত্রাই এলাকার মো. রুস্তম আলীর ছেলে। 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আবু তাহের একজন কর কমিশনার ছিলেন। তিনি পূর্ব রামপুরা, টিভি সেন্টার রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গত ২০১৫ সালের ১ মার্চ তিনি ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লে আসামি নাসির তার সহযোগী রাসেল, আমির, সোহেল, রুস্তম ও অজ্ঞাতনামা ২/৩ জন তার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। আসামিরা তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলেন।

এরপর তার স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নিয়ে মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় আসামিরা আবু তাহেরের কব্জির রগ কেটে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে ঢাকা মহানগরীর রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত গত ২০১৮ সালের ৩ জানুয়ারি তাকে মৃত্যুদণ্ড রায় প্রদান করেন।

লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত নাসির কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঢাকা মহানগরীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে কোণাবাড়ী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!