বুধবার (২ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে জেলা সদর হাসপাতালে ১২ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় কারো মৃত্যু হয়নি।
.png)
জেলা সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন জানান, জেলায় প্রতিদিন গড়ে ২০ জন করে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মশা নির্মূলের পাশাপাশি মানুষকেও অনেক সচেতন হতে হবে। জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে। এছাড়া ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।