ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগ‌ঞ্জে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ৮ অক্টোবর ২০২৪
সিরাজগ‌ঞ্জে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নাহিদ শেখ গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাহিদ শেখকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টার দি‌কে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামি হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের বা‌সিন্দা মো. ফ‌রি‌দের  ছে‌লে মো. নাহিদ শেখ।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় রাতে অভিযান চালিয়ে র‌্যাব-১২ এবং র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে নাহিদ শেখকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা করা হয়। পরের দিন উল্লাপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামিমের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত নাহিদ শেখসহ আরো তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত নাহিদ শেখের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!