শনিবার (৫ অক্টোবর) দুপুর ১ টার দিকে বেলকুচি উপজেলার সমেসপুর বাসস্ট্যান্ড মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১ টার দিকে জেলার বেলকুচি থানার সমেশপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই যাত্রী আহত হন। এর মধ্যে মো. স্বপন নামে এক যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহত মো. স্বপন এনায়েতপুর থানার গোপীনাথপুর গ্রামের মো. শহিদুল ইসলাম ছেলে।
বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, দুপুর ১টার দিকে বেলকুচি উপজেলার সমেশপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘষে তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।