ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৯, ২ অক্টোবর ২০২৪
হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু
হাতিয়া থানা- ফাইল ছবি।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে পাকলু মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাকলু মাঝি (৩৬) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।  

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছলে বজ্রপাত আঘাত হানে। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যান। ওই সময় তার সাথে থাকা অপর দুই জেলেও আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। নিহত পাকলুর স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃস্বত্তা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।      

গিয়াস উদ্দিন রনি 

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!