রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সাড়ইল গ্রামের হাওরে এ বজ্রপাত ঘটে। নিহত রেদওয়ান আহমদ মুরারিচাঁদ কলেজের (এমসি) শিক্ষার্থী ছিলেন। তিনি দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের অলিউর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে বিশ্বনাথের দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান জানান, সকালে বৃষ্টির সময় রেদওয়ান ও তার ছোট ভাই সুফিয়ান বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান রেদওয়ান। এ সময় আহত হয়েছেন রেদওয়ানের ছোট ভাই সুফিয়ান আহমদ।
.png)
বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।