ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১ অক্টোবর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মুত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে বজ্রাপাতের শিকার হন তারা।

মৃত দিশু দাস (৫৯) কাঞ্চনপুর গ্রামের ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র দাস (৩৭) একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।

মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাভেল জানান, সকালে তিতাস নদীতে মাছ ধরতে যান তারা। এ সময় বৃষ্টি হচ্ছিলো। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!