[ দেশজুড়ে ]
বাড়ি ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুক্তিয়ার খলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল ইসলাম (৫০) মুক্তিয়ার খলা গ্রামের ফজর আলী ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় হঠাৎ প্রচণ্ড ঝড়ো হওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। তখন মুক্তিয়ার খলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বাড়ির পাশেই বজ্রপাতে নিহত হন ইমদাদুল ইসলাম।
বজ্রপাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম বলেন, বিশ্বম্ভরপুরে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বজ্রপাতে নিহত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!