নিহত জাহিদুল ইসলাম (১৪) জয়লা আলাদি ও মোরসালিন ইসলাম (১১) চর খানপুর এলাকার বাসিন্দা।
আহতরা হলো- রুস্তম আলী (১৭), জাকারিয়া (১২), শিহাব উদ্দিন (১৫), রাসেল উদ্দিন (১৭) ও মিরাজুল ইসলাম (১১)। তারা জয়লা আলাদি গ্রামের বাসিন্দা। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
.png)
এলাকাবাসী জানান, শনিবার বেলা ১২টার দিকে ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বাঙালি নদীর তীরে বালুর স্তূপে শিশু-কিশোররা ফুটবল খেলছিল। বেলা আনুমানিক ২টার দিকে আকস্মিক বজ্রপাতে জাহিদুল ও মোরসালিন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সিরাজুম মনিরা বলেন, আমাদের এখানে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত ৭ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৩ জনের একজন হাসপাতালে ভর্তি আছে এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।