[ দেশজুড়ে ]
ময়মনসিংহে মার্কাজ মসজিদে জুবায়ের পন্থীদের ত্রৈমাসিক জোড়
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ শহরের আকুয়া বাইপাস এলাকায় অবস্থিত মার্কাজ মসজিদে ২৪ ঘণ্টাব্যাপী জুবায়ের পন্থী তাবলীগ জামাতের সাথীদের ত্রৈমাসিক জোড় অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার জুমার নামাজের পর ময়মনসিংহের অন্তত ৪০০০-৫০০০ মানুষ এই ত্রৈমাসিক জোড়ে অংশ নিয়েছেন।
জানা গেছে, ওই জোড়ে কাকরাইল মসজিদের সূরা সদস্য, বুজুর্গ আলেম আব্দুল মতিন, ওই মারকাজ মসজিদের ইমাম হাসান মোহাম্মদ ও ময়মনসিংহ জেলা মারকাজ মসজিদের সূরা কমিটির সদস্যসহ জেলার বুজুর্গ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। এতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
.png)
উল্লেখ্য, উক্ত জোড় অনুষ্ঠানটি আগামীকাল দুপুর ২টা পর্যন্ত চলমান থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!