ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১২ অক্টোবর ২০২৪
ভোলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান 
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি শিল্পপতি মোহাম্মদ তাজউদ্দিনের সভাপতিত্বে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ‘ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতি’র উপদেষ্টা ও বিএম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মো. জাকির হোসেন খান, উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি মো. শাহাব উদ্দিন, উপদেষ্টা ও তৈয়বা খাতুন মডেল একাডেমির সাবেক প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, ‘ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতি’র সহসভাপতি আমিনুল ইসলাম হাওলাদার প্রমুখ। 

Advertisement

ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল) এর সহকারী পরিচালক মো. রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল বাশার, আবদুল জলিল মাস্টার, বেলায়েত হোসেন মাস্টার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন খান, তৈয়বা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. রিয়াজউদ্দিন রাজু, ওবায়েদুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রোকসনা আক্তারা, রাজাপুর ইউপি সদস্য শাহাজাহান ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক শাজাহান সাজী, রামদাসপুর দাখিল মাদ্রাসার সুপার বাদশা আলম প্রমুখ। 

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুসফিকা ইকরা, তাইয়্যেবা, মারজিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক নুরে আলম জাবেদ, সহ-সাংগঠকি সম্পাদক মনজুরুল ইসলাম বাবলু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও রামদাসপুর যুব সমিতির সাধারণ সম্পাদক মো. নিরব হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নাজমুল ইসলাম, মো. হুমায়ুন কবির খোকন, সদস্য মো. রোমান, মো. সোহেল রিয়াজ, মো. মাইদুল খান প্রমুখ। 

এ সময় রাজাপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দারোগার খাল জামে মসজিদের খতিব মাওলানা মো. ছালাহ উদ্দিন। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!