[ দেশজুড়ে ]
আশুলিয়ায় ফ্যাক্টরিতে ইট পাটকেল নিক্ষেপ, ৯ জন আটক
ফাইল ফটো
ঢাকার আশুলিয়ায় ফ্যাক্টরি বন্ধ থাকাকালীন সময়ের বেতনের দাবিতে স্টাফদের লাঞ্চিত করাসহ ছেইন অ্যাপারেলসে ইটপাটকেল নিক্ষেপ করায় ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন কাঠগড়া আমতলা এলাকাস্থ চেইন অ্যাপারেলসের শ্রমিকরা ১২-২৪ সেপ্টেম্বর মোট ১৩ দিন বন্ধ থাকাকালীন সময়ের বেতনের দাবিতে ফ্যাক্টরি স্টাফদের লাঞ্চিত করেন। এ সময় পার্শ্ববর্তী আজমত অ্যাপারেলসের ২০-২৫ জন শ্রমিক ছেইন অ্যাপারেলস শ্রমিকদের পক্ষ নিয়ে ছেইন অ্যাপারেলসের গেটে ইট পাটকেল ছুঁড়ে। এ সময় সেনা ও শিল্প পুলিশ ঘটনাস্থল থেকে দুই ফ্যাক্টরির ৯ জন দুষ্কৃতকারী শ্রমিককে আটক করে। পরবর্তীতে দুপুর ১টার দিকে ছেইন অ্যাপারেলস সাধারণ ছুটি ঘোষণা করলে সেনা ও শিল্প পুলিশ শ্রমিকদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দেয়।
শ্রম আইনে ফ্যাক্টরি বন্ধ থাকা অবস্থায় শ্রমিকরা বেতন ভাতা পায় না বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!