ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোর বোর্ডে পাসের হারে দ্বিতীয় খুলনা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৫ অক্টোবর ২০২৪
যশোর বোর্ডে পাসের হারে দ্বিতীয় খুলনা
ফাইল ফটো

এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলা। সেরা হয়েছে যশোর জেলা। আর তলানিতে রয়েছে মেহেরপুর জেলা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) যশোর বোর্ডে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, যশোর জেলায় পাস করেছেন ১৫ হাজার ১০ জন শিক্ষার্থী অর্থাৎ পাসের হার ৭২ দশমিক ৮৪ শতাংশ। পাশের হারে শীর্ষে যশোর জেলা। তবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পাশের সংখ্যায় এগিয়ে খুলনা জেলা। সেখানে পাস করেছে ১৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী এবং পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ।

Advertisement

এছাড়া বাগেরহাট জেলায় পাস করেছে ৪ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৫৫ দশমিক ৪ শতাংশ, সাতক্ষীরা জেলায় পাস করেছে ৯ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ, কুষ্টিয়া জেলায় পাস করেছে ৯ হাজার ৬২২ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৫৮ দশমিক ৫২ শতাংশ, চুয়াডাঙ্গা জেলায় পাস করেছে ৪ হাজার ৩৭২ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ, মেহেরপুর জেলায় পাস করেছে ২ হাজার ৬০ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ, নড়াইল জেলায় পাস করেছে ৩ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৬১ দশমিক ২৭ শতাংশ, ঝিনাইদহ জেলায় পাস করেছে ৯ হাজার ৩৫১ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ, মাগুরা জেলায় পাস করেছে ৪ হাজার ১১৫ জন শিক্ষার্থী, সেখানে পাসের হার ৫৮ দশমিক ২৩।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে ছিল খুলনা জেলা। জেলার ৪৪টি কেন্দ্রে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করে ১৮ হাজার ৩৫৯ জন। 

আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ছিলে ৮৪ দশমিক ৫৬ শতাংশ। ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে ছিল সাতক্ষীরা জেলার পরীক্ষার্থীরা। নড়াইল জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়ায় ৮২ দশমিক ৩১ শতাংশ, চুয়াডাঙ্গায় ৭৯ দশমিক ৯৪ শতাংশ, মেহেরপুরে ৮৯ দশমিক ১৮ শতাংশ, মাগুরায় ৭৭ দশমিক ৮৩ শতাংশ, বাগেরহাটে পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!